Tuesday, May 5, 2026

এনডিএতেই ধীরে-ধীরে সঙ্গীহারা হচ্ছে বিজেপি, নীতীশের পথে রামবিলাসও

Date:

Share post:

একেই বলে ‘আচ্ছে দিন’ নয় ‘বুরা দিন’। এনআরসি বা সিএএ বিহারে লাগু হবে না বলে গতকালই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সে নিয়ে বিজেপির মধ্যে শোরগোল শুরু হয়। আর ২৪ঘণ্টা কাটতে না কাটতেই রামবিলাস পাসোয়ানের এলজেপি জানিয়ে দিল, তারাও এমন কোন বিষয়কে সমর্থন করবে না, যে বিষয়টি মানুষ চান না। যে আইন সংখ্যালঘু এবং দলিতদের কথা বলে না, সেই আইন দল মানবে না। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সংশোধিত আইনটি হাতে পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। রামবিলাস পুত্র চিরাগ জানিয়েছেন, বিল পেশ করার আগে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার তা মানেনি। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র, সমালোচনা চিরাগের। যদিও এই বিলের পক্ষেই সংসদে ভোট দিয়েছে পাসোয়ানের দল।

Related articles

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...

বিকেলের পর রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়!

জোড়া ঘূর্ণাবর্তের জেরে বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর আবহাওয়া দফতর...

শাস্ত্রীর নামে স্ট্যান্ড, এমসিএ-র বিরুদ্ধে তোপ দাগলেন মঞ্জরেকর

মুম্বই ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রাক্তন দিকপাল ক্রিকেটারদের নামে...