Tuesday, June 16, 2026

সরকার পরিবর্তন, পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

Date:

Share post:

পদত্যাগ করলেন বিদায়ী রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল (AG Kishore Dutta) কিশোর দত্ত। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগেও এক দফায় তিনি রাজ্যের এজি ছিলেন। তাঁকে সরিয়ে এজি পদে আনা হয়েছিল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। পরবর্তীকালে সৌমেন্দ্রনাথ পদত্যাগ করলে ফের এজি পদে বসেন কিশোর।

সরকারের পালাবদলের পর রাজ্য জুড়ে এই মুহূর্তে গেরুয়া ঝড়। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটেছে। ফলে সেই সরকারের অ্যাডভোকেট জেনারেলের অপসারণও নিশ্চিত। এই আবহেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করলেন। আরও পড়ুন: দায় ঘাড়ে নিয়ে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা তৃণমূলের বিদায়ী বিধায়কের

রাজ্যপাল আরএন রবিকে পদত্যাগপত্র পাঠালেন কিশোর। আরও বেশ কিছু সরকারি পদাধিকারী একইসঙ্গে পদত্যাগ করেছেন বলে খবর। নতুন সরকার এসে নিজেদের পছন্দ মতো নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করবে। তার আগে নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কিশোর। সেটি খতিয়ে দেখার পরই গৃহীত হবে।

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...