কলকাতা ৩২°সে
ব্রেকিং
ডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
শিরোনাম

কীসের ভিত্তিতে জিবি মিটিং, সৃজনকে তোপ শর্বরীর! ছাত্র ভোটের চ্যালেঞ্জ বামনেতার

কীসের ভিত্তিতে জিবি মিটিং, সৃজনকে তোপ শর্বরীর! ছাত্র ভোটের চ্যালেঞ্জ বামনেতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র সংঘর্ষের আঁচ বৃহস্পতিবার সকালেও। ৮বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের। বুধবার রাতের তান্ডবের ঘটনায় নাম করে বাম নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) তোপ দাগলেন যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় (Sarbori Mukherjee)। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কীসের ভিত্তিতে ক্যাম্পাসে জিবি মিটিং ডাকা হল তা নিয়ে প্রশ্ন বিজেপি-এবিভিপির। 'দেশদ্রোহী' আখ্যা দিয়ে বামেদের বিরুদ্ধে সুর চড়ালেন পদ্মনেত্রী। এসএফআইয়ের (SFI)সঙ্গে ছাত্র ভোটে লড়ুক, পাল্টা দিলেন সৃজন। 

Sponsored

Sranchi In Article

বুধবার সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। রাজ্য তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেন উপাচার্য। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি বিধায়িকা শর্বরী। এবিভিপির নিখিল দাসের উপর হামলার অভিযোগ ওঠে। এসএফআইয়ের তরফ থেকেও এবিভিপির বিরুদ্ধে ক্যাম্পাসে তান্ডব চালানোর অভিযোগ তুলে ভিডিও পোস্ট করা হয়। বামপন্থী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের ভিতরে নিজেদের তালাবন্দি করে রাখেন। রাতে ক্যাম্পাসে মুখে কাপড় বেঁধে লাঠি হাতে বহিরাগত ঢুকেছে বলে অভিযোগ উঠেছে। রাতে শর্বরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তোপ দাগেন সৃজনদের বিরুদ্ধে। তিনি বলেন, দেশবিরোধী স্লোগান থেকে শুরু করে ছাত্রদের নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। সিপিএম হেরেছে বলে গায়ে এত জ্বালা। SFI-র সদস্যের নাম নিয়ে বিধায়িকা বলেন, "এক ঘণ্টার মধ্যে এদের থানায় সারেন্ডার না করালে, সৃজন যেখানে লুকিয়ে আছেন, সেখান থেকে টেনে বের করব।” বামনেতাও চুপ করে থাকেননি। তিনি স্পষ্ট বলেন, 'এসএফআই প্রথম থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। পরে শুনছি বিজেপি ভাঙচুর চালাচ্ছে। ব্যাপারটা আরও হাস্যকর হল যখন বিধায়িকা চোরের মায়ের বড় গলা নিয়ে যাদবপুরে চিৎকার করলেন। এত ভয় কীসের? যাদবপুরকে অপছন্দ হলে ছাত্র ভোট ঘোষণা করুক। SFI-র সঙ্গে ভোটে লড়ুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যা রায় হবে আমরা মেনে নেব।' 

বুধবার রাতের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা করেছে বিজেপির ছাত্র সংগঠন। দুপুর ১২ টা নাগ গোলপার্ক থেকে মিছিল বের করার কথা এবিভিপি-র, অন্যদিকে ৮ বি বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করবে SFI। ফের অশান্তির আশঙ্কায় সতর্ক পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে অশান্তির ঘটনায় কোনও পদক্ষেপ করা হয় কিনা এখন সেটাই দেখার।সূত্রের খবর তদন্ত কমিটি গড়ার কথা ভাবছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

নিউমার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় SIT গঠন, দায়ের হল FIR

১৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপস

১৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জাতিগত শংসাপত্র যাচাইয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

১৮/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে ধৃত বেড়ে ২, এবার গ্রেফতার মালিক

১৮/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

১৮/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

আয়ুষ্মান কার্ডে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন, স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর

১৬/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →