Saturday, April 4, 2026

খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে!

Date:

Share post:

পেঁয়াজের মতো খোলা বাজারে আলুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে! জ্যোতি আলুর দাম এখন ২২ টাকা কেজি মিলছে । শুক্রবার শহরের অধিকাংশ বাজারে চন্দ্রমুখী আলু ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রাজ্যের কৃষি বিপণন দফতর স্বীকার করে নিয়েছে , “গত তিন দিনে আলুর দাম কেজিতে তিন টাকা বেড়েছে।” এখন সরকারি অভিযান বন্ধ, টাস্ক ফোর্সও কার্যত হাত তুলে দিয়েছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, চোরাপথে অন্য রাজ্যে আলু যাচ্ছে। এ কথা তাঁরা কৃষি বিপণন দফতরকে জানিয়েছেন। তাঁর দাবি, রাজ্যের সীমানা সিল করা হয়েছে।

হিমঘরে আলু রাখার মেয়াদ ৩০ নভেম্বর থেকে আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছিল। তা-ও শেষ হয়েছে। তার পরেও কিছু হিমঘরে এখনও আলু মজুত রয়েছে বলে জানাচ্ছেন জেলার হিমঘর মালিকেরা।
হিমঘর মালিকদের সংগঠন সূত্রে খবর, জেলায় ৪৬টি হিমঘরে বর্তমানে বেশ কিছু পরিমাণ আলু রয়েছে। বেশির ভাগ হিমঘর থেকে আলু বের করে দেওয়া হয়েছে। অল্প কিছু হিমঘরে এখন আলু মজুত রয়েছে।
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরেন মণ্ডলের দাবি, “প্রায় ১০০ কোটি টাকার আলু রাস্তায় পড়ে রয়েছে। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আলুর গাড়ি আটক করা চলছে। কোন নির্দেশিকায় তা হচ্ছে, আমরা জানি না।” তাঁদের বক্তব্য, আলুর জোগানে টান নেই। কোন বাজারে কত আলু চাই, সরকার তা জানালেই সরবরাহ করা হবে।

আরও পড়ুন-শিলংয়ের সৌন্দর্য উপভোগ করতে লাগবে বিশেষ অনুমতি!

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...