Friday, May 15, 2026

বিক্ষোভ থামাতে জাতীয় সঙ্গীত গাইলেন বেঙ্গালুরুর ডিসিপি

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। বাদ যায়নি বেঙ্গালুরুও। সেখানকার টাউন হলের সামনে বৃহস্পতিবার চলছিল বিক্ষোভ। বিক্ষোভকারীদের শান্ত করতে এক পুলিশ-কর্তা গাইলেন জাতীয় সঙ্গীত।তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ থামানোর আবেদন জানান। এমনকি জানিয়ে দিলেন তাঁরাও লাঠিচার্জ করবেন না। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে আন্দোলন চলল শান্তিপূর্ণভাবে।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। এই অভাবনীয় কাজটি করেছেন বেঙ্গালুরুর ডিসিপি চেতন সিংহ রাঠৌর।
বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমায় বিশ্বাস করেন, তা হলে আমি একটা গান গাইব। আর যাঁরা দেশবাসী, সবাই আমার পাশে দাঁড়াবেন। এরপরেই জাতীয় সঙ্গীত শুরু করেন তিনি। বিক্ষোভকারীরাও তাঁর সঙ্গে গলা মেলান।তাঁর এই কীর্তিকে কুর্নিশ করেছেন বেঙ্গালুরুর পুলিশ কর্তারা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...