Wednesday, May 20, 2026

প্রি–ম্যারেজ ফটোশুটেও NRC- CAA-র প্রতিবাদ কেরালার যুগলের

Date:

Share post:

CAA- বিরোধী আন্দোলন এবার এক নতুন মাত্রা পেলো৷ প্রতিবাদের আশ্চর্য নজির গড়লো কেরালার এক যুগল। তাঁদের বিয়ে আগামী জানুয়ারির ৩১তারিখ৷

ইদানিং নতুন প্রজন্মের হাত ধরে শুরু হওয়া প্রি–ম্যারেজ ফটোশুটের আসরেই ‘বিপ্লব’ করলেন এই যুগল৷ নিজেদের প্রেমের মুহূর্তগুলিকে বিয়ের আগে ফ্রেমবন্দি করার সময়ই এই প্রেমিক- প্রেমিকা প্রতিবাদ জানালেন NRC-CAA-র৷

বিয়ের আগের এই ফটোশুটে দেশজুড়ে চলতে থাকা আন্দোলনকে ছবিতে আটক করলেন যুগল। ‘‌NO NRC’‌ এবং ‘‌NO CAA’‌- এর প্ল্যাকার্ড হাতে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন আশা আর অরুণ।
ইতিমধ্যেই এই ছবিগুলি ভাইরাল হয়েছে টুইটারে। নেটিজেনরা তাঁদের সুখী জীবনের কামনা জানিয়ে বলছেন, “যে নজির আশা আর অরুণ গড়লেন তা দেশ কখনও ভুলবে না। তাঁরাই প্রকৃত ভারতবাসী”।‌‌

আরও পড়ুন-দুষ্কৃতীদের গুলিতে আহত যুব তৃণমূল নেতা

 

Related articles

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...

অসামাজিক কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই: ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট আইন কার্যকর শুরু

বিধানসভা নির্বাচনের প্রচারে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এবার সেই আইন...

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি,...

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...