Saturday, May 23, 2026

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কংগ্রেস কোথায়? খোঁচা প্রশান্ত কিশোরের

Date:

Share post:

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে রাস্তায় দেখা যাচ্ছে না কেন? কংগ্রেসের আন্দোলন কোথায়? নাগরিকত্ব আইনের ইস্যুতে কংগ্রেসকে খোঁচা দিয়ে মন্তব্য প্রশান্ত কিশোরের। দেশের অন্যতম ভোট-কৌশলবিদ ও জেডিইউ-র সহ সভাপতি পিকে বলেন, যে আইন নিয়ে সমাজের সর্বস্তরে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী আইন চালু না করার বিষয়ে কট্টর অবস্থান নিচ্ছেন, সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এখনও পর্যন্ত একসুরে কথা বলতে পারছেন না, রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা যাচ্ছে না দলের নেতাদের। পিকের মতে, শুধু বিবৃতি দিয়ে আইনের সমালোচনা করে লাভ নেই। এত বড় একটা জনস্বার্থের ইস্যু পেয়েও আন্দোলনে নেতৃত্ব দিতে ব্যর্থ ভারতের শতাব্দীপ্রাচীন দল।

 

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...