Saturday, June 6, 2026

রাজ্যে জরুরি অবস্থা চলছে নাকি? ফের ট্যুইটে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল

Date:

Share post:

ফের ট্যুইট করে নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার রাতে তিনি লিখলেন, “রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত প্রাক্তন উপাচার্য এবং শিক্ষা জগতের সঙ্গে জড়িতদের কাছে অনুরোধ, তথ্য দিয়ে আমাকে গাইড করুন।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পদাধিকার বলে রাজ্যপালই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অশান্তির আশঙ্কা করে আগামী 24 ডিসেম্বরের প্রস্তাবিত বিশেষ যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে৷ পরিবর্তে ওই দিন রাজ্যপালকে এড়িয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পুরস্কার দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধনখড়। রাজ্যে “উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে” বলে তোপ দেগেছেন তিনি। তাঁর প্রশ্ন, রাজ্যে কি জরুরি অবস্থা চলছে?
শনিবার রাতের ট্যুইটে জগদীপ ধনখড় লিখেছেন, “এই নিয়ে মোট 5টি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল হল৷ এই তালিকায় শেষ সংযোজন যাদবপুর বিশ্বিদ্যালয়ের সমাবর্তন। প্রতি ক্ষেত্রে আচার্য হিসেবে আমার অনুমতি নেওয়া হয়েছিল এবং প্রতিক্ষেত্রে আমি অনুষ্ঠানে যোগ গিতে সম্মত হয়েছিলাম।” এর পরই রাজ্যকে আক্রমণ করেছেন রাজ্যপাল। লিখেছেন, ‘উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত প্রাক্তন উপাচার্য এবং শিক্ষা জগতের সঙ্গে জড়িতদের কাছে অনুরোধ, তথ্য দিয়ে আমাকে গাইড করুন।”

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...