Saturday, June 13, 2026

অসমিয়ারাই জমি কিনতে পারবেন অসমে, তৈরি হচ্ছে নয়া আইন

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন উত্তাল সারাদেশ তারই মধ্যে চালু হচ্ছে অসমের এই আইন। শুরু হয়ে গিয়েছে আইন তৈরির কাজও। এই আইনে রয়েছে শুধুমাত্র অসমিয়ারাই জমি কিনতে পারবেন অসমে।

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করে, অসমের আদিবাসীরা তাঁদের জমির উপর যাতে পূর্ণ মালিকানা উপভোগ করতে পারে, তার জন্য নতুন আইন চালু করা হচ্ছে৷ এই আইনে শুধু মাত্র অসমিয়ারাই অসমে জমি কিনতে পারবেন৷ অন্য কোনও রাজ্যের মানুষ জমি কিনতে পারবেন না৷’ তিনি আরও বলেন,’দেখা যাচ্ছে, বরপেটা, ধুপরি জেলার আদিবাসীরা তাঁদের জমি ছেড়ে অন্যত্র গিয়ে বাস করছেন অর্থনৈতিক বা অন্যান্য কারণে৷ এই নতুন বিলে, অসমের আদিবাসীরা তাঁদের জমি শুধুমাত্র অসমের আদিবাসীকেই বিক্রি করতে পারবে বা তাঁর থেকে কিনতে পারবে৷ অসম বিধানসভার আগামী অধিবেশনেই এই বিল পেশ করা হবে৷’

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...