Friday, May 15, 2026

ফের রাজ্য ভাগের দাবি অসমে

Date:

Share post:

ফের রাজ্য ভাগের দাবি উঠল অসমে। বিজেপি শাসিত অঞ্চল অসম। শুধুমাত্র অসমিয়া ছাড়া সেখানে কারও অধিকার নেই থাকার। অসমে চলছে বাঙালিদের ভিটেমাটি কেড়ে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক অধিকার খর্ব করার কাজ। শনিবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে, অসমিয়াকে বাধ্যতামূলক করা হবে অসমে। তাঁদের জোট শরিক অসম গণ পরিষদ এদিন তাদের পরিষদীয় দলের বৈঠক থেকে দাবি তুলেছে, ‘খিলঞ্জিয়া’–দের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষিত করতে হবে। এর সঙ্গে সঙ্গে বিধানসভাতেও খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণের দাবি উঠেছে। এই অবস্থায় বাঙালিদের জন্য পৃথক বরাক রাজ্য গঠনের ডাক দিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অন্যদিকে, আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি–‌র সভাপাতি তপোধীর ভট্টাচার্য কার্বি, ডিমাসা প্রভৃতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই নতুন রাজ্য গঠনের কথা বলেন।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...