Thursday, February 26, 2026

‘ওহো’! বাই অনিন্দিতা’, শহরে তরুণীর নজরকাড়া কালেকশন

Date:

Share post:

ওহো’! বাই অনিন্দিতা। এক নতুন ফ্যাশন ভাবনা নিয়ে শহরে হাজির তরুণী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন হয়েছে দক্ষিণ কলকাতার লেক মলে।

সদ্য ফ্যাশন ডিজাইনিং পাশ করে আসা অনিন্দিতার নিজের হাতে তৈরি এবং নিজের পরিকল্পনার প্রথম ফসল এই প্রদর্শনী। ফলে একদিকে যেমন হাতে খড়ির টেনশন আছে, পাশাপাশি প্রমাণ করার তাগিদও রয়েছে। বিগত দুদিনে এই উদ্যোগে যেভাবে সাড়া পেয়েছেন, তাতে তিনি অভিভূত। পেয়েছেন প্রশংসা সঙ্গে মানুষের কিনে নিয়ে যাওয়ার ইচ্ছাও। অনিন্দিতা জানালেন, সংস্থা মূলত এই প্রজন্মের কথা মাথায় রেখে পোশাক তৈরি করেছে। লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড তো আছেই, আবার রয়েছে সাবেকি কিছু ট্রেন্ড। সব বয়সের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন পোশাক তৈরি করছেন। এবং ভবিষ্যতে আরও অন্যধরণের প্রতিশ্রুতি থাকছে। কম দামের সঙ্গে একটু কস্টলি, সবই থাকছে হাত বাড়ালে বন্ধুর মতো এই প্রদর্শনীতে। আজ, রবিবার প্রদর্শনী শেষ। তার বাইরেও যাঁরা অনিন্দিতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাঁদের জন্য রইল এই নম্বর ৯৭৪৮৭৮২৬৭৮।

আরও পড়ুন-বড়দিনে রকমারি শীতবস্ত্র উপহার দিলেন নুসরত, সঙ্গী স্বামী নিখিল

spot_img

Related articles

ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কয়েকশো বিচারক: রাজ্যের SIR নিষ্পত্তিতে তৎপর কলকাতা হাই কোর্ট

সময়ের মধ্যে শেষ করতে হবে এসআইআর-এর লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধানের কাজ। ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে প্রথম ভোটার...

ফের রাতে রাজপথে নগরপাল, লালবাজারের নয়া দাওয়াই ‘অন রোড পুলিশিং’

ভোটের আগে ঢিলেমি নয়! শহরের রাজপথে দৃশ্যমানতা বাড়াতে তৎপর কলকাতা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় পথে নেমে শহর...

‘স্বনির্ভর বাংলা’র শেষ দিনে উপচে পড়া ভিড়, যুবসাথীর আবেদন ৮৪ লক্ষ ছুঁইছুঁই

শেষ লগ্নে ভিড় উপচে পড়ল ‘স্বনির্ভর বাংলা’র শিবিরে। বৃহস্পতিবার ছিল এই বিশেষ কর্মসূচির শেষ দিন। আর সমাপনী লগ্নে...

কৃষক থেকে চা-শ্রমিক: একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

রাজ্যের আলু চাষিদের আসন্ন বিপদের সম্ভাবনায় আগেভাগেই পদক্ষেপ রাজ্য সরকারের। ঘোষণা করা হল ন্যূনতম সহায়ক মূল্য। এই নিয়ে...