Monday, May 11, 2026

বিমানের সিটে বসা নিয়েও বচসা! নাম জড়াল সাংসদ প্রজ্ঞার

Date:

Share post:

লোকাল ট্রেনের সিট নিয়ে তুমুল বচসা, এমনকী হাতাহাতি, রক্তারক্তির সাক্ষী নিত্যযাত্রীরা। তা বলে বিমানের সিটে বসা নিয়ে ঝগড়া? তাও আবার হয় না কি? হয়েছে। আর নাম জড়িয়েছে বিজেপির সেই বিতর্কিত সাংসদ প্রজ্ঞা ঠাকুরের। শনিবার, একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে দিল্লি থেকে ভোপাল ফিরছিলেন ভোপালের সাংসদ। হুইল চেয়ার নিয়েই বিমানে ওঠেন তিনি। আর উঠেই বসে পড়েন একেবারে সামনের সারির জানলার ধারের সিটে। কিন্তু সেই সিটটা আগে থেকেই বেশি টাকা দিয়ে বুক করেছিলেন আরেক যাত্রী। তিনি বসতে চাইলে প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে বচসা বাধে।

সেই বচসার ভিডিও ছড়িয়ে পড়ে স্যোলাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় যাত্রী বলছেন, তিনি অতিরিক্ত টাকা দিয়ে ওই আসনটি বুক করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সুখ-সুবিধার দেখার দায়িত্ব সাংসদের, আর তিনিই এই ব্যবহার করছেন! এদিকে, বিজেপি সাংসদ দাবি করেন সিটটি তাঁর। বেজায় সমস্যায় পড়েন বিমানকর্মীরা।
এরপর মেজাজ হারিয়ে ওই যাত্রী বলেন, দেশের নেতার এই ব্যবহার, লজ্জা হওয়া উচিত! এই মন্তব্য শুনেই চটে যান প্রজ্ঞাও। ভোপালের সাংসদকে বলতে থাকেন, “সামলে কথা বলুন। ভাষা সংযত করুন।” পালটা জবাব দেন ওই যাত্রীও। এই ঝগড়াঝাটির পরে প্রজ্ঞা ঠাকুরকে অন্য সিটে বসিয়ে বিমান উড়তে ৪৫ মিনিট দেরি হয়।
এদিকে, ভোপাল বিমানবন্দরে নামার পরেই বিমানকর্মীদের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করেন বিজেপি সাংসদ। এর জবাব দেয় বিমান সংস্থাও। তারা জানায়, প্রজ্ঞা ঠাকুর নিজের শারীরিক পরিস্থিতির কথা লুকিয়ে বিমানের সিট বুক করেছিলেন। নিজের সিটে না বসে অন্য সিটে বসেন। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই প্রজ্ঞা ঠাকুরকে তাঁর পছন্দের সিটে বসতে দেওয়া যায়নি। লোকাল ট্রেনে বা বাসে বসার জায়গা নিয়ে বচসা প্রায়ই দেখা যায়। কিন্তু তা বলে বিমানে! তাজ্জব নেটিজেনরা।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...