Wednesday, June 24, 2026

ঝাড়খণ্ডের জন্য কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকে অভিনন্দন মমতার

Date:

Share post:

ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি না বিজেপি। অন্যদিকে, কংগ্রেস, জেএমএম, আরজেজি জোট এখনও পর্যন্ত ম্যাজিক ফিগার থেকেও বেশি সংখ্যক আসন পেয়েছে। এই পরিস্থিতিতে জেএমএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেনকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে ঝাড়খণ্ডের নির্বাচনে জয়ের জন্য কংগ্রেস সহ তার জোটসঙ্গীদের অভিনন্দন জানান। পাশাপাশি, তিনি বলেন, “ঝাড়খণ্ডের মানুষ তাঁদের আশা পূরণের জন্য আপনাদের জয়ী করেছে। ঝাড়খণ্ডের ভাই-বোনদের প্রতি আমার শুভ কামনা। এনআরসি বিরোধিতার মধ্যেই সেই রাজ্যে নির্বাচন হয়েছে।” এই ফল নাগরিকত্বের পক্ষে গিয়েছে বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-মিটিং করছেন আচার্য, কোর্টের বাইরে “বিজেপির দালাল দূর হটো” স্লোগান যাদবপুরে

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...