Monday, June 15, 2026

মিটিং করছেন আচার্য, কোর্টের বাইরে “বিজেপির দালাল দূর হটো” স্লোগান যাদবপুরে

Date:

Share post:

ঘন্টাখানেক ধরে প্রবল বিক্ষোভের পর অবশেষে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের কোর্টে ঢোকেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। কিন্তু সহজে ছাড়ার পাত্র নয় বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা। মিটিং চলাকালীন কোর্টের বাইরে লাগাতার “গো ব্যাক”, “বিজেপির দালাল দূর হটো” ইত্যাদি
স্লোগান দিচ্ছে তারা।

এদিন কার্যত জেদ করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। যা গোটা দেশের ইতিহাসে নজিরবিহীন। রাজ্যপাল তথা আচার্যকে ঘিরে এমন ছাত্র বিক্ষোভ কেউ মনে করতে পারছেন না।

উল্লেখ্য, সমাবর্তন বা বিশেষ সমাবর্তন বাতিলের ক্ষমতা বিধি অনুসারে ঠিক কার হাতে তা বুঝিয়ে রবিবারই উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি দিয়েছেন ধনকড়। চিঠিতে তিনি বলেছেন, সমাবর্তন বাতিল করার ক্ষমতা কর্মসমিতির এক্তিয়ারে নেই। এই সমাবর্তন ‘বেআইনি’ বলেও তিনি দাবি করেছেন৷

রাজ্যপালহুমকি দিয়েছিলেন, তাঁর এই অসম্মান ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। রাজ্যপাল চিঠিতে বলেছেন, বেআইনি সমাবর্তনে অংশ নিয়ে এবং শংসাপত্র নিয়ে বিপাকে পড়তে পারেন পড়ুয়ারা। যাদবপুর ঘিরে চলতি বিতর্কে রাজ্য সরকারকে নিশানা করে রাজ্যপাল বলেছেন, “এঁরা জানেন না এঁরা কী করছেন। সবজি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি করছে।” রাজ্যপালের এ ধরনের উক্তিতে মোটেই বিচলিত নয় রাজ্য সরকার ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ সব হুমকির উত্তরে বলেছেন, “ওঁকে আর কী বলব বলুন? ওঁকে এত গুরুত্ব দেওয়ারই বা কী আছে? প্রত্যেক দিনই তো কিছু না কিছু বলছেন।”

তবে, বিশ্ববিদ্যালয় কার কথায় সিদ্ধান্ত নেবে, কর্মসমিতি না আচার্য, সে বিতর্কের নিষ্পত্তি যেভাবেই হোক, এদিন ধনকড় বিশ্ববিদ্যালয়ে গেলে যাদবপুর অশান্ত হয়ে ওঠে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...