Wednesday, May 20, 2026

এককাট্টা যাদবপুর: আচার্যকে বাদ দিয়েই কোর্ট মিটিং, হচ্ছে না বিশেষ সমাবর্তন

Date:

Share post:

ছাত্র সংগঠন থেকে শুরু করে শিক্ষক মহল। অন্তত রাজ্যপাল তথা আচার্য ইস্যুতে এককাট্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়। পদাধিকারবলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেও, সোমবারের ঘটনা রাজ্যপালকে কার্যত এক ঘরে ও কোণঠাসা করল।

প্রথমে বিশ্ববিদ্যালয়ে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। এরপর কোনরকমে ভিতরে প্রবেশ করতে পারলেও কোর্ট মিটিংয়ে অংশগ্রহণ করলেন না তিনি। কোটের পাশের একটি ঘরে কিছুক্ষণ বসে থাকার পর বিশ্ববিদ্যালয় ছাড়েন তিনি। পদাধিকারবলে তিনি আচার্য এবং কোর্টের চেয়ারপার্সন হলেও, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর রাজ্যপাল ছাত্র বিক্ষোভের জন্য কোর্ট রুমে না আসায় অন্যান্য সদস্যরা মিটিং শুরু করে দেন।

এবং সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের রীতি ও দিনক্ষণ মেনে ২৪ ডিসেম্বরেই হবে বার্ষিক সমাবর্ত অনুষ্ঠান। এবং এক্সিকিউটিভ কমিটির মিটিং-এর সিদ্ধান্ত অনুসারে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান এবছর হবে না। এই সিদ্ধান্ত সিলমোহর দেন কোর্টের অন্যান্য সদস্যরা।

ক্ষুব্ধ রাজ্যপাল রাজভবনে ফিরে গিয়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে ফোন করে রাজভবনে নতুন করে কোন মিটিং-এরর নির্দেশ দেন। যদিও ততক্ষণে নিয়ম মেনে কোর্ট মিটিং শেষ হয়ে গিয়েছে। তাই রাজ্যপালের নির্দেশকে আমল দেওয়া হয়নি।

এই প্রসঙ্গে অধ্যাপক তথা কোর্টের অন্যতম সদস্য ওমপ্রকাশ মিশ্র বলেন, “রাজ্যপাল যখন ফোন করেছিলে, তখন কোর্ট মিটিং শুরু হয়ে গিয়েছে। তাই নিয়ম অনুসারে শুরু হয়ে যাওয়া কোর্ট মিটিংয়ের সিদ্ধান্ত চূড়ান্ত। কোনও আইন বলে না, একবার মিটিং শুরু হয়ে যাওয়ার পর নতুন করে আবার অন্যত্র মিটিং করতে হবে।”

এদিনের কোর্ট মিটিংয়ের এই সিদ্ধান্তে কার্যত এককাট্টা সবপক্ষ। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র সংগঠনগুলির মধ্যে মতবিরোধ থাকলেও কিংবা অধ্যাপকদের মধ্যে মতবিরোধ থাকলেও রাজ্যপাল ইস্যুতে একছাতার তলায় সকলে। বিপাকে রাজ্যপাল তথা আচার্য।

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...