Tuesday, May 19, 2026

বড়দিনের কেকের গন্ধ ছড়াতে ঘাম ঝরছে কারিগরদের

Date:

Share post:

বড়দিন মানেই কেক, পেস্ট্রি। সকাল থেকেই বেকারিতে লাইন দেবেন ক্রেতারা। ঠিক সময়ে তাঁদের হাতে কেক তুলে দিতে এখন রাতদিন এক করে কাজ করছেন কারিগররা। পান্ডুয়ার বালিহাটার বেকারিতে গত কয়েক বছর ধরে বিস্কুট, রুটির পাশাপাশি তৈরি হয় বড়দিনের কেক।
অন্যান্য বছরের মতো এবারেও কেকের চাহিদা রয়েছে। তবে বেকারি মালিকের অভিযোগ, কেক তৈরির কাঁচা মালের দাম খুব বেড়ে গিয়েছে। কিন্তু কেকের দাম খুব একটা বাড়ানো যায়নি। ১পাউন্ড কেক মাত্র ৮০টাকা দাম রাখা হয়েছে। এর জেরে লাভ হচ্ছে না তাঁদের। ছোট, বড় মিলিয়ে এবারে এই বেকারি মোট ৩০০০পাউন্ড কেক তৈরি হয়েছে।
পান্ডুয়ার বাইরেও এইসব বেকারির কেক বিক্রি করা হত। কিন্তু চাহিদা বেশি হওয়ায়, এখন আর এলাকার বাইরে পাঠানো হয় না। দোকানে অর্ডারের কেক পৌঁছে দিতে কয়েকশো কারিগর অবিশ্রান্ত ভাবে বেক করে চলেছেন।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...