Friday, May 1, 2026

বড়দিনের আগের সন্ধ্যায় মৃদু ভূকম্পন জলপাইগুড়ি শহরে

Date:

Share post:

বড়দিনের আগের সন্ধ্যায়
মৃদু ভূকম্পনে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরে৷ রাতে আচমকা মৃদু ভূকম্পন অনুভূত হয় জলপাইগুড়ি শহরে৷ বড়দিন উৎসবের ব্যস্ততা ছিল জলপাইগুড়ি শহরে এবং গির্জাগুলিতে৷ বাজারগুলিতেও ছিল কেক ও গিফট কেনার ভিড়৷ এরই মধ্যে তাল কেটেছে রাত রাত 8টা 7 মিনিট নাগাদ৷ ওই সময়েই জলপাইগুড়ি শহরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের তীব্রতা ছিল খুবই কম৷ রিখটার স্কেলে এদিন কম্পনের মাত্রা ছিল 3.2৷ অল্প কিছুক্ষণের এই ভূকম্পনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ভূকম্পন অনুভূত হতেই মুহূর্তে বাড়ি-ঘর-দোকান ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়ে পড়েন মানুষজন৷ বুধবার সকাল পর্যন্তও জেলা প্রশাসন ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর জানায়নি৷

Related articles

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...