Friday, June 26, 2026

জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে রাজভবনে বাজপেয়ীর পূর্ণাবয়ব প্রতিকৃতির উন্মোচন করলেন রাজ্যপাল

Date:

Share post:

আজ ২৫ ডিসেম্বর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন সেই উপলক্ষ্যে এবার প্রয়াত প্রধানমন্ত্রীর তৈলচিত্র স্থাপিত হল পশ্চিমবঙ্গ রাজভবনে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রীর এই চিত্র স্থাপন হয়েছে। জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে রাজভবনে বাজপেয়ীর পূর্ণাবয়ব প্রতিকৃতির উন্মোচন করলেন রাজ্যপাল। যদিও এই উদ্বোধনী অনুষ্ঠানে ধনকড় বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপালের ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর হাত দিয়েই বাজপেয়ীর পূর্ণাবয়ব প্রতিকৃতির উন্মোচন করানোর। কিন্তু। রাজভবনে আসেননি মমতা। অবশেষে রাজভবনের থ্রোন রুমে বাজপেয়ীর ছবির উন্মোচন করেন রাজ্যপাল।

শুধু মুখমন্ত্রী নন, রাজ্য সরকারের আরও কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর পাশাপাশি বাম, কংগ্রেস ও বিজেপি’র মতো স্বীকৃত রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনের তরফে।

ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও বাজপেয়ির সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ছিল মধুর। এক সময়ে তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্যও ছিলেন মমতা। রাজভবন সূত্রের খবর, সেই কথা মাথায় রেখেই রাজ্যপাল চেয়েছিলেন বাজপেয়ির এই তৈলচিত্রটি মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাতে।

আরও পড়ুন-বড়দিনে রাস্তায় নজরদারিতে  ‘Warriors’

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...