Tuesday, March 17, 2026

বোর্ড সভাপতি সৌরভের হস্তক্ষেপে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন বুমরাহ

Date:

Share post:

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন পেসার জশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে ভারতীয় দলে ফেরানো হয়েছে তাঁকে।বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে হচ্ছে না ভারতীয় স্পিডস্টার জশপ্রীত বুমরাহকে। পিঠে চোটের জন্য বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে ছিলেন বুমরাহ। তবে চোট সারিয়ে তিনি যে ভারতীয় দলে ফিরতে চলেছে সেই আন্দাজ পাওয়া যাচ্ছিলই। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমের ম্যাচের আগেই নেটে বল করেছিলেন তিনি।
সোমবার নয়াদিল্লিতে আসন্ন সিরিজগুলির জন্য দল ঘোষণা করে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বুমরাহকে ফেরানোর পাশাপাশি দলে ফেরানো হয়েছে শিখর ধাওয়ানকেও। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের খেলতে পারেননি তিনি। তবে বর্তমানে কেএল রাহুল যা ফর্মে রয়েছেন, তাতে ধাওয়ান আদৌ ভারতীয় দলের সুযোগ পান কি না, সেই প্রশ্ন থেকেই যায়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...