Tuesday, May 5, 2026

বাইকে KP লিখে ঘুরছিল বাইক চোর! তারপর যা হল

Date:

Share post:

কলকাতার ইকবালপুর এলাকায় একটি বাইকে KP অর্থাৎ ‘কলকাতা পুলিস’ লিখে ঘোরাটাই কাল হল ‘বাইক চুরির পান্ডা’ রাজেশ আলি সরদার। গত ৩ মাসে ৯টি বাইক চুরির ঘটনার অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায়।

ফলে ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পুলিশ সেই বাইক চুরির তদন্তে নামে। তদন্তে সিসিটিভি ফুটেজের ছবি সংগ্রহ করে বিভিন্ন তাদের সোর্সের কাছে পাঠায়। এরপরই খবর পাওয়া যায়, মূল অভিযুক্ত রাজেশ KP লেখা একটি বাইক নিয়ে ইকবালপুর এলাকায় ঘোরাঘুরি করছে।

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, সে গাড়ি চুরির কথা শিকার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মল্লিক বাজার এলাকা থেকে রমেশ প্রসাদ জয়সওয়াল(৫৬) নামে এক রিসিভারকেও আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া চারটি বাইক।

আরও পড়ুন-অমিত শাহের পদত্যাগের দাবি তুলে ৮ জানুয়ারি ভারত বনধ-এর ডাক কংগ্রেসের

 

Related articles

ভোটে জিতেই বহিরাগত ঢুকিয়ে সন্ত্রাস! বেলেঘাটায় তৃণমূল কর্মী খুনে সরব বিধায়ক কুণাল

নির্বাচনের আগে বিজেপির নেতারা দিল্লি থেকে এসে উস্কানি দিয়েছিলেন। এবার তার ফল ভোটের ফল ঘোষণার পরে বুঝছে বাংলার...

হিংসা বরদাস্ত নয়: আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান শমীকের

২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি (BJP West Bengal)। সোমবার নির্বাচনী ফলাফল (Election Result) সামনে আসতেই শুরু...

ভোটে হারিনি, আমি ইস্তফা দেব না: ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ মমতার

”আমরা ভোটে হারিনি। আমি ইস্তফা দেব না”-বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ২৪ ঘণ্টা পরে মঙ্গলবার, কালীঘাটে সাংবাদিক বৈঠক করে জানালেন...

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...