Thursday, May 14, 2026

‘টুকরে টুকরে গ্যাং’-কে’ শিক্ষা দিতে দিল্লিবাসীর কাছে অমিত শাহের আর্জি

Date:

Share post:

সব কিছুর পিছনেই যথারীতি কংগ্রেসের ভূত’ই দেখছে বিজেপি তথা কেন্দ্র৷

CAA ও NRC- বিরুদ্ধে দিল্লি উত্তাল হয়ে ওঠার জন্য কংগ্রেস-সহ বিরোধীদেরই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেছেন, ‘কংগ্রেসের নেতৃত্বে চলা ‘টুকরে-টুকরে গ্যাং’কে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে৷’ রাজধানীর বাসিন্দাদের কাছে শাহের আবেদন, ‘দিল্লির বিধানসভা ভোটে এই ‘টুকরে টুকরে গ্যাং-কে শিক্ষা’ দিতে হবে’।

দিল্লিতে এক নির্বাচনী জনসভার মঞ্চে উঠে বৃহস্পতিবার অমিত শাহ দাবি করেছেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়েছিল। কিন্তু, বিরোধী দলের নেতারা কোনও কথা বলেননি। আর যখনই তাঁরা সংসদের বাইরে বেরোলেন, তখনই সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করলেন।’’

আর এর পরই সেই বস্তাপচা হাতিয়ার উঁচিয়ে কংগ্রেসকে নিশানা করেন শাহ৷ বলেন, ‘‘আমি এটাই বলতে চাইছি যে, কংগ্রেসের নেতৃত্বে চলা ওই টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে। তারাই এই শহরে হিংসার জন্য দায়ী। দিল্লির মানুষের উচিত ওদের শাস্তি দেওয়া।’’
অমিত শাহ এদিন দিল্লির শাসক দল, আম আদমি পার্টির বিরুদ্ধেও তোপ দাগেন৷ তাঁর অভিযোগ, ‘‘অরবিন্দ কেজরিওয়াল তো বলেছিলেন বাংলো, গাড়ি, অন্যান্য সুবিধা নেবেন না। কিন্তু, তিনি সবই নিয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে সভা করে CAA ও NRC নিয়ে উত্তেজনা সৃষ্টির জন্য কংগ্রেসকেই অভিযুকৃত করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সুরেই সুর মিলিয়ে এ দিন শাহ দিল্লির বিক্ষোভের দায় কংগ্রেসের ঘাড়েই চাপালেন৷

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...