Sunday, June 14, 2026

পুলিশ থেকে আমলা বানিয়ে দেওয়া হলো রাজীবকে!

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে আমলা এবং পুলিশি মহলে গুঞ্জন হঠাৎ বদলি করা হলো কলকাতার প্রাক্তন নগরপাল এবং বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমারকে। বদলি করা হয়েছে তথ্যপ্রযুক্তির দফতরের প্রধান সচিব পদে। এছাড়া আরও তিন পদাধিকারীকেও এদিন বদলি করা হয়েছে।

কিন্তু রাজীব কুমারের বদলির মধ্যে অন্য একটি রহস্য লুকিয়ে রয়েছে। এডিজি সিআইডি পদটি আইপিএস র‍্যাঙ্কের। আর তথ্য প্রযুক্তি দফতরের পদটি সাধারণত আইএএস-রাই পেয়ে থাকেন। এইভাবে বদলি একমাত্র তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে বারবার দেখা গিয়েছে। কিন্তু এই রাজ্যে এই প্রথম।

সরকারের অন্দরমহলের খবর, সারদা মামলায় যেভাবে রাজীব জড়িয়ে পড়েছেন, তাতে শাসকমহল বারবার অস্বস্তিতে পড়ছে। তাঁর জামিন খারিজের মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় রাজ্য সরকার তাঁকে এডিজি সিআইডির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে প্রায় গুরুত্বহীন একটি দফতরে পাঠিয়ে দিয়ে কার্যত অনাস্থাই প্রকাশ করল। একটি মহলের বক্তব্য, আসলে এই পদক্ষেপ রাজীবের পাস থেকে সরকারের সরে যাওয়ার একটা ইঙ্গিত মাত্র। রাজ্যের এক সময়ের সবচেয়ে ব্রাইট আইপিএসের শেষে আইএএসের পদে যাওয়াটা আমলা মহল পদাবনতি হিসাবেই দেখছেন। যিনি ছিলেন কলকাতার নগরপাল আবার গোয়েন্দা প্রধান, তাঁকে কিনা পুলিশের চাকরি থেকেই সরিয়ে দেওয়া হল! এই পরিণতি অনেকের কাছেই বিস্ময়কর ঠেকছে। পুলিশি মহলে গুঞ্জন, নগরপাল থাকাকালীন রাজীব কুমারের মূল কাজই ছিল ফোনে আড়ি পাতা। যেটা মূলত তথ্য প্রযুক্তি দফতরের কাজ। সেই কাজে দক্ষতা দেখানোর পুরস্কারই হাতে না হাতে পেলেন রাজীব কুমার!

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...