Monday, May 18, 2026

কানোরিয়া মুখ খুলে কাদের নাম বলবেন! পাক ক্রিকেটে চরম টেনশন

Date:

Share post:

বোমা ফাটিয়ে ফের আলোচনার শীর্ষে পাক ক্রিকেটার শোয়েব আখতার। পাক টিভিতে বসে সরাসরি তিনি বললেন, প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করতো পাকিস্তানের ক্রিকেটাররা। তার অপরাধ সে হিন্দু ছিল! এই কারণে তাকে আলাদা রাখা, কথা না বলা, খারাপ ব্যবহার করা চলত সব সময়েই। শোয়েবের এই কথায় ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটমহলে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহসিকতার প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।

দানিশ পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। তার মামা অনিল দলপত ছিলেন প্রথম হিন্দু ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে দানিশ নিয়েছিলেন ২৬১টি উইকেট। খেলেছিলেন ১৮টি ওয়ান ডে। শোয়েব পাকিস্তান টিভি চ্যানেলে বলেন, দলে মাঝেমধ্যে দেখতাম কেউ বলছে ও করাচি থেকে এসেছে ও ইসলামাবাদের বা পেশোয়ারের। এসব শুনে আমার রাগ হতো। খেলোয়াড় জীবনে এমন ২-৩জনের সঙ্গে আমার সরাসরি সংঘর্ষ হয়েছে। কেউ যদি ধর্মে হিন্দু হয় আর পাকিস্তান ক্রিকেট দলে খেলে আর পারফর্ম করে, তাহলে ধর্মের কথা ওঠে কোথা থেকে! নির্দিষ্ট সেই ক্রিকেটারের নাম না করে শোয়েব বলেন, দলের কয়েকজন জানতে চাইত, দানিশ কেন এখন থেকে খাবার নিচ্ছে? অথচ এই হিন্দু ছেলেটাই ইংল্যান্ডে আমাদের টেস্ট জিতিয়েছিল। পাকিস্তানে খেলতে নেমে কেউ যদি প্রচুর উইকেট নেয় তাহলে সে তো সুযোগ পাবেই কিন্তু ওকে অনেকেই সে কৃতিত্ব দিতে চাইতো না।

ছবির এই অভিযোগকে যথার্থই বলেছেন দানিশ বলেছেন শোয়েব একজন কিংবদন্তি আর ওর কথা ওর বলের মতো ধারালো যখন পাকিস্তানের খেলতাম এই কথাগুলো বলার সাহস ছিলনা কিন্তু শোয়েব এগিয়ে আসায় এবার মুখ খুলব। আমার হয়ে ইনজামাম ভাই ইউসুফ, ইউনুস মুখ খুলেছিলেন। কিন্তু থামানো যায়নি ওদের কথা, ওদের আচরণ। এবার আমি মুখ খুলব। জানাব ওই ক্রিকেটারদের নাম। দানিশ কাদের নাম মুখে আনেন, সে নিয়ে পাক ক্রিকেট মহলে এখন চাপা উৎকণ্ঠা।

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...