Saturday, March 14, 2026

CAA: 5 জানুয়ারি থেকে দেশে শুরু বিজেপির মেগা প্রচার

Date:

Share post:

দেশজুড়ে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষকে বোঝাতে এবং আইন সম্পর্কে প্রশ্ন বা সংশয় দূর করতে দেশজুড়ে মেগা প্রচার শুরু করতে চলেছে বিজেপি। জানুয়ারির 5 তারিখ থেকে দেশের সব অংশে সিএএ-র পক্ষে প্রচার শুরু হবে। এজন্য নির্দিষ্টভাবে বাছাই করা নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁরা আইনের খুঁটিনাটি বোঝাবেন। আইনে ঠিক কী কী বলা হয়েছে তা সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতেই এই কর্মসূচি। এর মাধ্যমে দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বিজেপি কেন্দ্রীয় কমিটি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ, দলিত বা পিছিয়ে পড়া অংশের মানুষ ও সংখ্যালঘু মানুষদের বোঝানোর বিষয়টিকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহ, কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও এই মেগা প্রচারে অংশ নেবেন।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...