Sunday, May 17, 2026

‘বাহাদুর’কে ওয়াটার স্যালুটে শেষ বিদায়

Date:

Share post:

বয়স বাড়লে একসময় কাজ থেকে অবসর নিতেই হয়, যেমন মিগ ২৭। ২৭ নভেম্বর শেষ হল তার পথচলা। যোধপুরের এদিন, ওয়াটার স্যালুট দেওয়া হল মিগ ২৭-কে। এই গতির জন্য ‘বাহাদুর’ তকমা দেওয়া হয়। আকাশপথে তার গতি ছিল ক্ষিপ্র। ১৯৯৯ সালে কার্গিল যু্দ্ধে এই শক্তিশালী যোদ্ধার অবদান স্মরণে রেখেছে ভারতীয় বায়ুসেনা। মিগ-২৭ যুদ্ধবিমান বায়ুসেনা বাহিনীর খুব প্রিয় বাহাদুর। এবার সেই বাহাদুরকেই বিদায় জানাল বাহিনী। শুক্রবার, যোধপুরের বায়ুসেনার ঘাঁটি থেকে শেষবারের মতো আকাশে চক্কর কাটল মিগ ২৭ ফাইটার জেট। তার আগে তাকে ওয়াটার স্যালুট দেওয়া হয়।
কার্গিল যুদ্ধে দুর্গম স্থানে শত্রু শিবিরে হানা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বাহাদুর। আটের দশকের শেষে মিগ ২৭ আসে ভারতীয় নৌসেনার হাতে। আকাশ থেকে মাটিতে নির্ভুল লক্ষ্যে বোমা ফেলতে পারে বাহাদুর। ক্ষেপণাস্ত্র ছুড়তেও দক্ষ ছিল। যুদ্ধ ও অন্যান্য অভিযানে পরাক্রমের কারণেই বায়ুসেনা পাইলটদের প্রিয় ছিল ‘বাহাদুর’। ২০০৬ সালে বাযুসেনার অভিযানে শেষবার ক্ষমতা প্রদর্শন করে মিগ।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, একসময় রাজত্ব করলেও এখন আর পেরে উঠছে না বাহাদুর। সেই কারণেই মন খারাপ করেই তাকে বিদায় দিল ভারতীয় নৌবাহিনী।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...