Wednesday, June 24, 2026

সীমা ছাড়ালেন সিপিএমের সেলিম, সর্বস্তরে ধিক্কার-নিন্দা

Date:

Share post:

ন্যূনতম শালীনতার সীমাও ছাড়িয়ে গেলেন সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম৷ রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, ভোটে হেরে গিয়ে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে সেলিমের৷

বর্ধমানের একটি জনসভায় শুক্রবার এই সেলিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যা মন্তব্য করেছেন তাতে সর্বত্র ছি: ছি: শুরু হয়েছে৷ শুধুই সেলিম নন, সোশ্যাল মিডিয়ায় একইসঙ্গে ধিক্কার শুনছে সেলিমের দল সিপিএম’ও৷ ফলে চরম অস্বস্তিতে বামফ্রন্টের বড় শরিক৷

ওই জনসভায় মন্তব্য করতে গিয়ে সেলিম, মমতা ও মোদিকে দেশি ও বিলিতি কুকুরের সঙ্গে তুলনা করেছেন৷ তিনি বলেছেন, “সরকারি কর্মচারীরা DA চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘেউঘেউ করবেন না। আবার গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি কর্মীদের উদ্দেশে মোদি বলেছিলেন, ‘ভউকতা হ্যায়’, এর অর্থ,কুকুরের মতো চিৎকার করেছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ওই সেলিমের বক্তব্য, “যখন দেশি কুকুর ডাকে, তখন আমরা তাঁকে ‘ঘেউঘেউ’ বলি৷ আর বিলিতি কুকুর ডাকলে আমরা বলি ‘ভউকতা হ্যায়’। ঠিক এ কারনেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই৷ কেবল ঘেউঘেউ আর ভউকতা হ্যায়-এর পার্থক্য ছাড়া।”
সিপিএমের এই প্রাক্তন সাংসদের মুখে এ ধরনের ভাষা শুনে সঙ্গত কারনেই সেলিমের শিক্ষা-সংস্কৃতির মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এখনও তৃণমূল বা বিজেপি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি৷

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...