Tuesday, March 24, 2026

শীতের রাতে পথে থাকা মানুষদের কম্বল দিলেন তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

২৫ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে কিন্তু বড়দিনের আমেজ তো কাটেনি। তাই এখনও রাতে আসে সান্তা, একেক সময়ে একেক রকমের বেশ ধরে। যেমন শুক্রবার মাঝরাতে বারাকপুর স্টেশনে শুয়ে থাকা মানুষদের গায়ে কম্বল তুলে দিলেন ৮ নম্বর পুরসভার তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়, তিনিই ছিলেন সেই রাতে ঠান্ডায় কুঁকড়ে থাকা মানুষদের জীবনে সান্তাক্লজ। কিন্তু সভা করে, মঞ্চ বেঁধে কম্বল বিতরণ করতে পারতেন তিনি, তা না করে একেবারে গরিবের দরজায় কেন? এই প্রশ্নের উত্তরে “এখন বিশ্ব বাংলা সংবাদ”-কে শুভ্রকান্তি জানিয়েছেন, আগের কয়েক বছর এই ধরনের কর্মসূচি করার সময়ে তিনি দেখেছেন, শাল, কম্বল গায়ে দিয়েই অনেকে আসেন কম্বল নিতে। সেই দেখে তাঁর মনে হয়, যে প্রকৃত দুঃস্থদের কাছে জনসেবা পৌঁছে দিতে তাঁদের পাশে গিয়েই দাঁড়াতে হবে। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই পিছিয়ে পড়া মানুষের একেবারে কাছে গিয়েই তাঁদের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দিলেন শুভ্রকান্তি। সান্তাক্লজের গল্প যাঁরা কোনওদিন পড়েনি, অবাক নয়নে শুক্রবার রাতে তাঁরাই চেয়ে দেখলেন তৃণমূল কাউন্সিলরকে।

আরও পড়ুন-প্রবল তুষারপাতে সিকিমে আটকে ২ হাজার পর্যটক, উদ্ধারে নেমেছে সেনা

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...