Thursday, June 4, 2026

রোটেশন পদ্ধতিতে পোসারদের খেলানো নিয়ে ধোনির সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ ইশান্তের

Date:

Share post:

রোটেশন পদ্ধতিতে পোসারদের খেলানোর যে সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনি নিয়েছিলেন, তাকে এবার তীব্র কটাক্ষ করলেন ৩১ বছর বয়সি পেসার ইশান্ত শর্মা।২০০৭ সালে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তিনি খেলেছেন। ইশান্ত সাফ জানিয়েছেন, ধোনির নেতৃত্বে জোরে বোলাররা কখনও ধারাবাহিক ভাবে ভাল বল করতে পারেননি। কারণ, অভিজ্ঞতার অভাব ছিল। আর রোটেশন পদ্ধতির জন্যও থিতু হতে পারতেন না বোলাররা।এক সময় ভারতকে মনে করা হত স্পিনারদের দেশ। কিন্তু এখন ভারতের পেস আক্রমণ দুর্দান্ত শক্তিশালী। বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণের মধ্যে ধরা হচ্ছে জশপ্রীত বুমরা, ইশান্তদের।এই বদলের কৃতিত্ব তিনি দিয়েছেন বিরাট কোহলিকে। ইশান্ত বলেছেন, বিরাট কোহালি দায়িত্ব নেওয়ার সময় থেকে জোরে বোলাররা অভিজ্ঞ হয়ে ওঠেন। যার সুফল মিলতে থাকে। তারই সুফল এখন মিলছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...