Wednesday, March 11, 2026

রাজ্যে ভুল এনআরসি বাতিল করে ফের তথ্য যাচাই হোক, সুপ্রিম কোর্টে আর্জি জানাচ্ছে অসম সরকার

Date:

Share post:

অসম এনআরসিতে ব্যাপক গরমিলের অভিযোগে এবং প্রাথমিকভাবে অন্তত ২০ শতাংশ তথ্য পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্যের বিজেপি সরকার। ইতিপূর্বে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ এই দাবি একবার খারিজ করে দিলেও নতুন যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসম এনআরসিতে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পর এই তালিকা নিয়ে প্রবল অসন্তোষ জানায় বিজেপি, কংগ্রেস সহ অসমের বেশিরভাগ রাজনৈতিক দল। অসম রাজ্য সরকারের বক্তব্য ছিল, যেহেতু এই এনআরসি-র গোটা কাজটাই হয়েছে সুপ্রিম কোর্টের তত্বাবধানে ও নজরদারিতে, তাই এর দায় কোর্ট নিযুক্ত অফিসার প্রতীক হাজেলা ও তাঁর টিমের। এনআরসির এই গরমিল দূর করার প্রতিশ্রুতি দিয়ে অসমের বিজেপি নেতা-মন্ত্রীরা এতদিন বলছিলেন, সারা দেশের সঙ্গে অসমেও ফের নতুন করে এনআরসি হবে। তখন আগের ভুলে ভরা এনআরসিও কার্যত বাতিল হয়ে যাবে। কিন্তু এখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই জানিয়ে দিয়েছেন, আপাতত সারা দেশে এনআরসি করার পরিকল্পনা নেই কেন্দ্র সরকারের। ফলে সারা দেশে এনআরসি এখন হবে না বুঝে আগের এনআরসি সংশোধনের জন্যই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইতে চলেছে অসম সরকার। তাদের আর্জি, তালিকার তথ্য যাচাই করে ব্যাপক গরমিল পেলে যেন অসমের আগের এনআরসি বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...