Wednesday, June 24, 2026

ফের পাক ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগরে দিলেন দানিশ

Date:

Share post:

ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগরে দিলেন দানিশ কানেরিয়া।
ধর্মীয় কারণে পাকিস্তান জাতীয় দলে ব্রাত্য ছিলেন লেগস্পিনার। স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত এই পাক ক্রিকেটারকে থামানোই যাচ্ছে না।
কারও নাম না করে কানেরিয়া বলেছেন, ‘‘পাকিস্তানে এ রকম অনেক খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচ গড়াপেটা করেছে। অথচ তাদের সসম্মানে দলে ফেরানো হয়েছে। পাকিস্তানের জন্য দশ বছর মাঠে রক্ত ঝরিয়েছি। যারা টাকার জন্য দেশকে বেচে দিয়েছিল ক্রিকেট মাঠে, তাদের পাকিস্তান জাতীয় দল বা ক্রিকেট বোর্ডে সসম্মানে ফেরানো হয়েছে। কাউকে টিভি চ্যানেলে বিশেষজ্ঞও করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে ২৬১টি উইকেট পেয়েছেন এই লেগস্পিনার।
তিনি বলেছেন, ‘‘গত ১০ বছর ধরে আমি উপার্জনহীন। টিভি চ্যানেলে আমাকে ডাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অতীতে টিভিতে যে অনুষ্ঠান করেছি, তার বকেয়া অর্থও পাইনি। সবাই ভুলে গিয়েছে আমারও সংসার রয়েছে।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...