Thursday, May 14, 2026

‘হানি ট্র্যাপ’ রুখতে কড়া পদক্ষেপ নৌসেনা বাহিনীর

Date:

Share post:

ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ, গোপন নথি এবং গতিবিধি জানতে হানি ট্র্যাপ পেতেছে অনেক শত্রুদেশ। বিশেষ করে ভারতীয় জওয়ানদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টকেই এই কাজে ব্যবহার করা হচ্ছে। সুন্দরীদের ব্যবহার করে নৌবাহিনীর অন্দরে খবরও পাচার করা হচ্ছে। এবিষয়ে গোয়েন্দা সংস্থাগুলি বারবার সেনা বাহিনীকে সতর্ক করেছে। এটি রুখতে এবার কড়া পদক্ষেপ করল ভারতীয় নৌবাহিনী। ইতিমধ্যেই খবর পাচারের অভিযোগে ৭ নৌসেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে অ্যাডভাইসারি জারি করে বলা হয়েছে, কর্তব্যরত কর্মীরা নৌবাহিনীর জাহাজ বা ডক কোথাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। এমনকী, কর্তব্যরত অবস্থায় নৌসেনা কর্মীরা মোবাইল ফোন ব্যবহারও করতে পারবেন না। নিরাপত্তার স্বার্থে বাতিল করা হতে পারে নৌসেনা কর্মীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটঅ্যাপ অ্যাকাউন্টও।
ধৃতদের মধ্যে ৩জন বিশাখাপত্তনম, ২জন কারওয়ার এবং ২জন মুম্বই নৌসেনা ঘাঁটির। গোয়েন্দা সূত্র খবর, ধৃত নৌসেনাদের মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে পাকিস্তানি হ্যাকারদের লিঙ্ক পাওয়া গিয়েছে। স্যোশাল মিডিয়ায় সুন্দরীদের দিয়ে অ্যাকাউন্ট খুলিয়েছিল হ্যাকাররা। সেই ফাঁদেই পড়েন নৌসেনা আধিকারিকরা। নৌবাহিনীর সংগ্রহে থাকা যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের অনেক গোপন নথিও তাঁদের থেকে জানার চেষ্টা হয়েছে। তথ্য দিতে অস্বীকার করলে তাঁদের ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...