Saturday, June 6, 2026

সৌরভ-অভিজিতরা আনন্দ দিয়েছে, রাজ্যজুড়ে হিংসা কষ্ট দিয়েছে, বছর শেষে জানালেন রাজ্যপাল

Date:

Share post:

“২০২০ সাল সকলের ভালো কাটুক। সবাই ভালো থাকুক। অযথা NRC ও CAA নিয়ে বিভ্রান্তি বন্ধ হোক।” সোমবার রাজভবনে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে তাঁর হাত ধরে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন অনুষ্ঠান শেষে এমনই মন্তব্য করেন রাজ্যপাল জগদীশ ধনকড়।

রাজ্যপালের কথায়, ২০১৯ সাল তাঁর ভালোমন্দের মধ্যে দিয়ে কেটেছে। এই বছরই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল মনোনীত হয়েছেন। যেটা তাঁর কাছে খুব গর্বের। আবার
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কিংবা সৌরভের হাত ধরে ইডেন গার্ডেন্সে গোলাপি বলে টেস্ট ম্যাচ অথবা অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তাঁর কাছে সুখস্মৃতি।

অন্যদিকে, রাজ্যে বুলবুল-এর মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বছরের শেষলগ্নে এসে NRC-CAA নিয়ে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা তাঁকে কষ্ট দিয়েছে বলেও জানান রাজ্যপাল।

সর্বশেষে তিনি বলেন, “রাজ্যের মানুষ যেন NRC-CAA নিয়ে যেন অযথা বিভ্রান্তিতে না ভোগেন। বিভ্রান্তি ছড়ান বন্ধ হোক।এবং এটা যেহেতু ভারতবর্ষে আইনে পরিণত হয়েছে, তাই সেই আইন ভেঙে কেউ যেন হিংসার পথ বেছে না নেয়। সেটা সকলকে দেখতে হবে।”

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...