Sunday, March 29, 2026

5 মাস বন্দি রাখার পর কাশ্মীরের 5 নেতাকে মুক্তি দিল কেন্দ্র

Date:

Share post:

প্রায় পাঁচ মাস বন্দি করে রাখার পর কাশ্মীরের 5 রাজনীতিবিদকে মুক্তি দিল কেন্দ্র। শ্রীনগরের এমএলএ হোস্টেলে বন্দি থাকা এই 5 জনকে মুক্তি দেওয়া হয়েছে সোমবার। যদিও মুক্তি পাওয়া 5 জনের নাম এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি৷ তবে এই 5 জনের মধ্যে কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই বলেই রাজনৈতিক মহলের ধারনা৷ কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ আর মেহবুবা মুফতিকে কবে মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে প্রশাসন এখনও কিছু জানায়নি। শুধু বলেছে, আদর্শ সময়েই তাঁদের ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত 5 আগস্ট কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছিলো কেন্দ্র। বাতিল করা হয় কাশ্মীরের বিশেষ মর্যাদা আর এই রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলও করে দেওয়া হয়। 4 আগস্ট রাত থেকেই জম্মু আর কাশ্মীরের প্রথম সারির রাজনীতিকদের বন্দি করে কেন্দ্র৷ কেন্দ্রের যুক্তি ছিল, কাশ্মীরে বাসিন্দাদের উসকানি যাতে না দিতে পারেন, সে কারণেই রাজনীতিকদের বন্দি করা হয়েছে।

Related articles

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...