Sunday, May 10, 2026

ভোটে হেরেও উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি’র সুশীল মোদি, পাল্টা তোপ প্রশান্ত কিশোরের

Date:

Share post:

বিহারের মুখ্যমন্ত্রীর দল JDU-র জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা সুশীল মোদি মঙ্গলবার কারও নাম না করেই টুইট করেন, ‌‘‘একজন ব্যবসায়ী প্রথমে বাজার তৈরির চেষ্টা করেন। তার পর দেশের ভালোর কথা ভাবেন।’’ রাজনৈতিক মহল বলছে, প্রশান্ত কিশোরের দিকেই সুশীলের ইঙ্গিত।

ওই টুইটের কিছুক্ষণের মধ্যেই সুশীল মোদিকে উত্তর ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর৷ পাল্টা টুইটে পিকে লিখেছেন, “নীতীশ কুমার ও তাঁর দলকে ক্ষমতায় এনেছে জনতা, কোনও বড় দলের নেতা নয়৷”
সুশীল মোদি পিকের নাম না করলেও, প্রশান্ত কিশোর মঙ্গলবার সরাসরি নাম করেই কটাক্ষ করেন সুশীল মোদীকে। টুইটারে তিনি লেখেন, ‘‘2015 সালের বিধানসভা নির্বাচনে হারের পরেও পরিস্থিতির কারণে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সুশীল মোদী। তাঁর কাছ থেকে রাজনৈতিক বিষয়ে জ্ঞান শুনে উৎফুল্ল বোধ করছি।’’


রবিবার প্রশান্ত কিশোর বলেছিলেন, বিহারে বিজেপির সঙ্গে নীতীশ কুমার সরকারের নয়া সমীকরণ তৈরি হওয়া উচিত। এর পরেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, “যারা নির্বাচনী তথ্য ও স্লোগানকে হাতিয়ার করে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরূপ মন্তব্যে NDA- এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে”। বিজেপি’র এই বক্তব্যেরই উত্তর ফিরিয়েছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর বিহারে বিজেপি ও JDU-র
আসন ভাগাভাগি নিয়ে দু’দিন আগে বলেছিলেন
“দুই দলের মধ্যে এত দিন 50:50 সমীকরণ মেনে আসন বণ্টন হলেও, আগামী বিধানসভা নির্বাচনে সিংহভাগ আসনে JDU- রই প্রার্থী দেওয়া উচিত। তিনি আরও বলেন, ‘‘আমি জানি যে আসন বন্টন 1:1:4 অনুপাতে হওয়া উচিত।’’ অর্থাৎ বিজেপি 5টি আসনে প্রার্থী দিলে, JDU 7টি আসনে প্রার্থী দিতে পারে”৷ প্রশান্ত কিশোরের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি।

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...