Friday, May 8, 2026

নতুন বছরের প্রথম দিন থেকেই ভাড়া বাড়ালো রেল, কত জানেন?

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিন থেকেই ভাড়া বাড়লো রেলে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে মূলত দূরপাল্লার ট্রেনে। বাতানুকূল কামরার সব শ্রেণিতেই গড় ভাড়া বাড়ছে কিলোমিটার পিছু ৪ পয়সা হারে।ওয়াকিবহাল মহলের মতে, বর্তমানে পণ্য ও যাত্রী-ভাড়া বাবদ আয় কমতে থাকা এবং সপ্তম বেতন কমিশনের চাপেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হল।

সর্ব্বোচ্চ ভাড়া বাড়ানো হয়েছে এসি শ্রেণিতে। প্রতি কিলোমিটারে ৪ পয়সা। অর্থাৎ দিল্লি-কলকাতা রাজধানী বা পূর্বা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এসি শ্রেণি-পিছু ৬০-৬৫ টাকার মতো ভাড়া বাড়ছে।স্লিপার শ্রেণিতে ভাড়া বৃদ্ধি হয়েছে প্রতি কিলোমিটারে ২ পয়সা। প্যাসেঞ্জার ট্রেনগুলিতে ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি ১ পয়সা। লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত।
রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাতানুকূল প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভর্তুকির পরিমাণ টাকা প্রতি ৭১ পয়সা ও ২৬ পয়সা। কিন্তু ফ্লেক্সি পদ্ধতি চালু হওয়ার ফলে প্রথম শ্রেণি তো বটেই, বাতানুকূল দ্বিতীয় শ্রেণির ভাড়াও এখন ক্ষেত্রবিশেষে সমদূরত্বের বিমানভাড়ার চেয়ে বেশি। ফলে যাত্রী হারাচ্ছে রেল। সেখানে খুব বেশি ভাড়া বাড়ানো মুশকিল। বাতানুকূল তৃতীয় শ্রেণি কিছুটা হলেও টাকা ফেরাচ্ছিল। বেশি ভাড়া বাড়লে, সেখানেও সমস্যা। তাই কম হারে ভাড়া বাড়ানো হয়েছে ।
রেলের মোট যে যাত্রিসংখ্যা, তার ৬৬ শতাংশই লোকালে যাতায়াত করেন। লোকাল ট্রেন চালাতে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। তবু লোকাল ট্রেনের ভাড়া বাড়ানোর সাহস দেখালো না মোদি সরকার ।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...