Saturday, May 9, 2026

আমরা রাজনীতি থেকে দূরেই থাকি, নতুন বছরে বার্তা সিডিএস রাওয়াতের

Date:

Share post:

সেনাবাহিনী সবসময় রাজনীতি থেকে দূরে থাকে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। 2020-র প্রথম দিন দায়িত্ব নিয়েই এই বার্তা দিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। দেশজুড়ে নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদের নামে বেলাগাম হিংসা ও তাণ্ডবের নিন্দা করেছিলেন তিনি। বলেছিলেন, নেতৃত্ব তাকেই বলে যা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। হিংসায় প্ররোচনা দেওয়া প্রকৃত নেতার কাজ নয়। সেনাপ্রধান হিসাবে অবসর নেওয়ার কদিন আগে রাওয়াতের এই মন্তব্য বিতর্ক তৈরি করে। একাধিক বিরোধী দল, বিশেষত কংগ্রেস রাওয়াতের ‘নিরপক্ষতা’ নিয়ে প্রশ্ন তোলে। বলা হয়, রাজনীতির বিষয়ে মন্তব্য করে এক্তিয়ার পেরিয়েছেন সেনাপ্রধান।

বর্ষশেষে সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়ে সিডিএসের নতুন ইনিংস শুরু করেছেন রাওয়াত। অথচ তাঁর সম্পর্কে বিতর্ক এখনও অব্যাহত। তাই বছরের প্রথম দিনেই তাঁর বার্তা: আমরা রাজনীতি থেকে দূরে থাকি। আমরা রাজনীতি থেকে নিজেদের দূরে রাখি। সরকারের নির্দেশাবলী অনুযায়ী কাজ করি মাত্র। সেনার সঙ্গে রাজনীতির ওঠাপড়ার যে কোনও সম্পর্ক নেই তা বোঝাতেই সম্ভবত এই মন্তব্য করে বিতর্কে জল ঢালতে চেয়েছেন রাওয়াত। আর এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস সাংসদ পি চিদম্বরমের প্রতিক্রিয়া: যুদ্ধ কীভাবে করা উচিত তা নিয়ে আমরা যেমন কথা বলতে পারি না তেমনই রাজনীতিকদের কী করা উচিত তা নিয়ে কারুর পরামর্শ নিষ্প্রয়োজন।

 

Related articles

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...