Friday, May 8, 2026

বিনা পেট্রলে, বিনা ইঞ্জিনে ছুটছে বাইক, সৌজন্যে মিরাটের ইঞ্জিনিয়ার

Date:

Share post:

পড়ুয়া ইঞ্জিনিয়ার ভাবিয়ে তুললেন তাবড় বাইক প্রস্তুতকারী সংস্থাগুলিকে। মিরাটের ওয়াকার আহমেদ। রাত জেগে তৈরি করে ফেলেছেন বিনা পেট্রলের বাইক। যে বাইক ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে ছুটতে পারে। মাত্র ২০টাকা খরচা করলেই চলবে প্রায় ১০০ কিলোমিটার!

বাড়ির পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। তবু তারমধ্যে ৭২হাজার টাকা খরচ করে ওয়াকার তৈরি করে ফেলেন বাইকটি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়াকারের শুধু নেশা বললে ভুল হবে, পরীক্ষায় টপার। দীর্ঘ দু’মাসের চেষ্টায় তৈরি করেছে এই বাইক। ওয়াকারের মা জানাচ্ছেন, সকলে রাতে শুয়ে পড়লে ও কাজ শুরু করত। কত রাত জেগে ও কাজ করেছে। বাইক আর গাড়ির বেশ কিছু যন্ত্র দিয়ে তৈরি। ইলেকট্রনিক বাইক। চার্জ হওয়ার পরেই ছুটতে তৈরি। ল্যাপটপের চার্জ যত সহজে হয়, সেভাবেই সহজ বাইকে চার্জ দেওয়া। বাইকে নেই কোনও ইঞ্জিন। রয়েছে রিজেনারেটর মোটর। নেই ধোঁওয়া, নেই আওয়াজও। যাকে বলে ইকো ফ্রেন্ডলি। ভাইব্রেশন নেই, তাই মেনটেনান্সও প্রায় শূন্য! আন্তর্জাতিক বাজারে বাইকের দাম হবে প্রায় ২০লক্ষ টাকা। মোদি ভক্ত ওয়াকার বাইকের নাম দিয়েছেন মোদি বাইক। এই বাইকের পেটেন্ট ওয়াকার পান কিনা সেটাই দেখার। আগামী দিনে এই বাইক দেশের কেন সারা পৃথিবীর ভবিষ্যৎ হতে পারে, বলছে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা। স্বীকৃতি কবে পাবেন ওয়াকার?

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...