Monday, May 11, 2026

বঙ্গ-জয়ের স্বপ্ন সফল করতে এবার শিক্ষক রেখে বাংলা শিখছেন অমিত শাহ

Date:

Share post:

সংগঠন বা দলীয় যুক্তি সেভাবে হালে পানি পাচ্ছে না৷ অথচ বঙ্গ-জয়ের স্বপ্ন আছে৷ বাংলার মন জয় করতে তাই গেরুয়া শিবিরের লেটেস্ট হাতিয়ার ‘বাংলা ভাষা’৷

বাংলার মানুষের ‘মন ছুঁতে’ এবার বাঙালির প্রাণের ভাষা শিখছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বাংলাতেই বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ লক্ষ্য তেমনই৷ নির্ভরযোগ্য সূত্রের খবর, মন্ত্রক ও দলের সভাপতির কাজের ফাঁকে পুরোদমে চলছে শাহের বাংলার প্রশিক্ষণ৷ এই শেখাটা
যেমন- তেমনভাবে নয়, রীতিমতো শিক্ষক রেখে বাংলা ভাষা শিখতে শুরু করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

পর পর রাজ্য হাতছাড়া হওয়ার পর আপাতত
বিজেপির পাখির চোখ বাংলা ৷ “বঙ্গ-বিজয়”-এর তাগিদে বাংলায় বক্তৃতা দেওয়া জরুরি বলেই মনে করেছেন শাহ৷ অতীতে এ রাজ্যে যখনই প্রচারে এসেছেন বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়ছেন তিনি ৷ এ রাজ্যে এসে গুজরাটের বাসিন্দা অমিত শাহকে বিরোধীরা ‘বহিরাগত’ বলতেও ছাড়েননি ৷ এই কটাক্ষকে পিছনে ফেলতেই বাংলার ঘরের লোক হয়ে উঠতে চান শাহ ৷ তাই এক বাঙালি শিক্ষকের কাছ থেকে বাংলা বোঝার ও লেখারও তালিম নিচ্ছেন ৷

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...