Sunday, June 21, 2026

রাজধানী’র ভাড়া 15 হাজার টাকা হওয়া উচিত, বোঝালেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই বেশ খানিকটা বেড়েছে রেলের ভাড়া৷ বছরের প্রথম দিনেই রেল যাত্রীদের বিড়ম্বনাও বৃদ্ধি করেছে রেলমন্ত্রক৷

রেলের এই ভাড়াবৃদ্ধি নিয়ে এবার বিচিত্র যুক্তি হাজির করেছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়৷
মুকুলবাবুর স্পষ্ট কথা,”রাজধানী এক্সপ্রেসের ভাড়া কমপক্ষে 15 হাজার টাকা হওয়া উচিত৷”

2019-এর শেষরাতেই বিজ্ঞপ্তি জারি করে মেল-এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়িয়েছে রেলমন্ত্রক৷ ভাড়া বাড়ছে নন-এসি মেল- এক্সপ্রেসেরও৷ কিলোমিটার প্রতি
অতিরিক্ত 2 পয়সা করে ভাড়া গুনতে হবে নন-এসি মেল- এক্সপ্রেসের যাত্রীদের৷ এসি মেল-এক্সপ্রেস ট্রেনের প্রতি কিলোমিটারে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে 4পয়সা করে৷
ভাড়া বেড়েছে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের৷ ইতিমধ্যেই যারা আগাম টিকিট কেটেছেন, তাঁদের বর্ধিত ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে রেল মন্ত্রক৷ লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখা হলেও শহরতলির বাইরে লোকাল ট্রেনে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়ছে৷

একতরফা সিদ্ধান্তে রেলের ভাড়া বাড়ানো হলেও তা নিয়ে ‘চিন্তিত’ নন বিজেপি নেতা মুকুল রায়৷ তিনি বলেছেন,
‘‘রাজধানীতে হাওড়া থেকে দিল্লির ভাড়া কত? সেটা জানা আছে? 2500 টাকা৷ হাওড়া থেকে দিল্লির দূরত্ব 1 হাজার কিলোমিটার৷ রিকশায় 1 কিলোমিটার রাস্তা যেতে হলে 15 টাকা ভাড়া দিতে হয়৷ কিন্তু রাজধানী এক্সপ্রেসে 1 হাজার কিলোমিটার যেতে গেলে দিতে হয় মাত্র 2500 টাকা৷ সেই হিসাবে ভাড়া কম বেড়েছে৷ এই ভাড়া কমপক্ষে 15,000 টাকা হওয়া উচিত ছিলো৷”

প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় ব্যাখ্যা করেন, “আপনি যখন রাজধানী এক্সপ্রেসে যাচ্ছেন, তখন খাবার পাচ্ছেন, বেডিং পাচ্ছেন৷ দু’জন লোক স্যালুট করার জন্য দাঁড়িয়ে থাকছে৷ এই খরচ বহন করার পরেও রেলের যাত্রী ভাড়া সবথেকে কম৷ সুতরাং যাত্রীভাড়া সেই অর্থে বাড়ছে না৷ মাথায় রাখতে হবে, রেলের গুণমান বৃদ্ধির জন্য যাত্রীভাড়া বাড়ানো আবশ্যিক৷ এবং সে কারনেই ন্যূনতম হারে ভাড়া বৃদ্ধি হয়েছে৷’’

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...