Thursday, June 4, 2026

রেলের আপত্তি, টালা ব্রিজের নতুন ডিজাইন করতে হবে পূর্ত দফতরকে

Date:

Share post:

নতুন টালা ব্রিজ তৈরির নকশায় আপত্তি তুলেছে রেল। কিছুদিন আগে নতুন টালা ব্রিজ কেমন হবে, তার ডিজাইন তৈরি করে পূর্ত দফতর। সেই নকশাকে সামনে রেখে নবান্ন ও রেলের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে বৈঠক হয়।

 

বৈঠকে রাজ্যের তরফে মুখ্যসচিব রাজীব সিনহা, পূর্তসচিব নবীন প্রকাশ- সহ অফিসার ও ইঞ্জিনিয়াররা ছিলেন। রেলের তরফে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা, চিফ ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সেখানেই নতুন টালা ব্রিজের নকশা কেমন হবে, তা জানান পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। নবান্ন সূত্রের খবর, রেলের ইঞ্জিনিয়াররা সেই নকশার কিছু ক্ষেত্রে তাঁদের আপত্তি জানিয়েছেন। এরপরে ঠিক হয়, কিছু পরিবর্তন করে নতুন করে ওই নকশা তৈরি হবে। রেলের অনুমোদন নিয়েই তা করা হচ্ছে। রেলের অংশে ব্রিজ বা উড়ালপুলের কাজ করতে গেলে তাদের অনুমোদন ছাড়া করা সম্ভব নয়।

নতুন নকশা নিয়ে ফের আলোচনা হবে দু’পক্ষের। তারপরই নতুন ব্রিজ তৈরির জন্য টেন্ডার ডাকা হবে। ব্রিজ তৈরির জন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন ব্রিজ তৈরির জন্য রেল কোনও টাকা দেবে না। পুরো টাকাই দেবে রাজ্য। শুধু নতুন ব্রিজ নয়, বর্তমান ব্রিজ ভাঙার জন্য রেল ৩০ কোটি টাকা দাবি করেছে। সেই টাকাও দেবে রাজ্য।এই ব্রিজের বেশিরভাগই রেলের অংশে। সেই অংশ রেল ভাঙবে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...