Wednesday, June 3, 2026

একটু হিসেব করে চলুন, ২০২০ আপনাকে দেবে অসংখ্য ছোট-বড় ছুটির ধামাকা

Date:

Share post:

ছুটি ব্যাপারটা বাঙালির মজ্জায়। সুযোগ পেলেই ছোট্ট ট্যুর। ২০২০ কিন্তু বারেবারেই আপনাকে এই সুযোগ দেবে। কীভাবে? আসুন একবার চোখ বুলিয়ে নিই।

প্রথমেই জানাই ১২জানুয়ারি স্বামীজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। কিন্তু দু’দিনই রবিবার। কিন্তু নেতাজির জন্মদিন ২৩জানুয়ারি বৃহস্পতিবার। শুক্রবার দিনটা ছুটি নিলেই টানা চারদিনের উইক এন্ড।

সরস্বতী পুজো ৩০জানুয়ারি, বৃহস্পতিবার। এখানেও শুক্রবার ছুটি নিলেই চারদিনের অখণ্ড অবসর।

৯মার্চ, সোমবার দোলযাত্রা। ৭-৮ শনি-রবি। টানা তিনদিনের ছুটির হাতছানি। ১০এপ্রিল গুড ফ্রাইডে, শুক্রবার। শনি-রবি ১১-১২এপ্রিল। এখানেও টানা তিনদিনের ছুটির হাতছানি। আবার ১৪ এপ্রিল, মঙ্গলবার বাংলা নববর্ষ এবং আম্বেদকরের জন্মদিন। ১৩এপ্রিল, সোমবার ছুটি নিলেই টানা পাঁচ দিনের ছুটি।

১মে, মে দিবস, শুক্রবার। ফের তিনদিনের ছুটির সুযোগ। বুদ্ধপূর্ণিমা ৭মে, বৃহস্পতিবার। ৮মে রবীন্দ্রজয়ন্তী। ৯-১০ মে শনি-রবি। ফের ছুটির চার দিন। ২৫মে, সোমবার, ঈদউলফিতর। তিন দিনের ছুটির হাতছানি। বকরি ঈদ এবার ১অগাস্ট শনিবার, আবার ১৫ অগাস্টও শনিবার। যাঁরা শনিবার পূর্ণদিবস ছুটি পান, তাঁদের ভাঁড়ার থেকে দুটি ছুটি কমে গেল।

২০২০ সালের মহালয়া ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অর্থাৎ শুক্রবার ছুটি নিলেই চারদিনের টানা ছুটি। ২ অক্টোবর, শুক্রবার, গান্ধীজয়ন্তী। এখানেও টানা তিনদিনের ছুটি আপনার হাতে। মহালয়া-পুজোয় এক মাস ফারাক। ২২অক্টোবর ষষ্ঠী। সোমবার দশমি। ষষ্ঠীর দিন ছুটি নিলেই পাঁচদিনের ছুটি। লক্ষ্মীপুজো ৩০অক্টোবর, শুক্রবার। সুযোগ তিন দিনের ছুটির। কালীপুজো ১৪ নভেম্বর, শনিবার। ফলে এখানে ছুটি মাঠে মারা গিয়েছে!

৩০ নভেম্বর, শুক্রবার, গুরু নানকের জন্মদিন। শনিবার- রবিবার ছুটি নিলে আবার তিনদিনের অবকাশ যাপন। বছরের শেষেও ছুটির ফাঁদ। ২৫ডিসেম্বর বড়দিন, শুক্রবার। ফলে ছুটির হাতছানি বছরের শেষদিন পর্যন্ত থাকছেই।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...