Thursday, May 14, 2026

৮ জানুয়ারি বনধের সমর্থনে বামেদের মশাল মিছিল, মোদি-শাহের কুশপুত্তলিকা দাহ

Date:

Share post:

গণতন্ত্র বিরোধী NRC-CAA এবং কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ৮ জানুয়ারি ভারত বনধের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বুকে এক বিশাল মিছিল বের করলো বাম শ্রমিক সংগঠন, ফেডারেশন এবং গণসংগঠনগুলো।

এদিন ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে থেকে এই মিছিল লেনিন সরণি হয়ে শিয়ালদাতে আসে শেষ হয়। এরপর সেখানে বক্তৃতা রাখেন শ্রমিক নেতা অনাদি সাহু। তিনি বলেন, “দেশের মানুষ খেতে পারছে না। একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। রেল ভাড়া বাড়ছে। গ্যাসের দাম বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বে তৈরি জনবিরোধী সরকার সেদিকে নজর না দিয়ে NRC-CAA নামে দেশ বিভাজন করতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। একইসঙ্গে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি ৮ জানুয়ারি ভারত বনধ করার জন্য।”

এদিন শিয়ালদায় মশাল মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো হয়। মিছিলে আসা লোকজন আগুন দেওয়ার আগে মোদি-শাহের সেই কুশপুত্তলিকায় চড়-ঘুষি-লাথি মারে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...