Sunday, March 15, 2026

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত: ২ বিলে মিলল না সম্মতি

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই রাজ্যের দুই বিলে সম্মতি দিলেন না রাজ্যপাল জগদীপ ধরকড়। রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তথ্য না দেওয়াতেই গণপিটুনি বিল ও এসসি-এসটি কমিশন বিল দুটিতে সম্মতি দেওয়া হয়নি।
এর আগেও এই বিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছে। এমনকী, বিধানসভার অধিবেশন দুদিন বন্ধও রাখা হয়। এরপরেও ফের রাজ্যের ঘাড়েই দোষ চাপাল রাজভবন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের তরফে প্রয়োজনীয় তথ্য না দেওয়াতেই বিল সম্মতি দেওয়া হয়নি। তবে, রাজ্যের পাঠানো আরও দুটি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। এই নিয়ে ফের বিতর্ক তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...