Wednesday, June 24, 2026

আমেরিকার বিরুদ্ধে বদলার হুমকি আয়াতোল্লা আলি খামেনেই-র

Date:

Share post:

এবার আসরে নামলেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আমেরিকার বিরুদ্ধে ভয়াবহ বদলা নেওয়ার হুমকি দিলেন তিনি৷ খামেনেই বলেছেন, “মার্কিন হানায় ইরানের কম্যান্ডার জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু হয়েছে৷ এই মৃত্যুর পর ‘জিহাদ’ আরও বাড়বে। আর তাতে জয়ী হবেন ‘জিহাদি’রাই।” এ দিন টুইট-বার্তায় ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই বলেন, ‘‘গত কয়েক বছর ধরে যে নিরলস কাজকর্ম করে গিয়েছেন, গত কাল শহিদ হয়ে তার পুরস্কার পেলেন সোলেমানি।’’ শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হানায় নিহত হন জেনারেল কাসেম সোলেমানি। সোলেমানির মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন খামেনেই। সোলেমানির সঙ্গেই প্রাণ হারান ইরাকি জঙ্গি সংগঠনের ডেপুটি আবু মহদি আল-মুহান্দিস ওরফে জামাল জাফর ইব্রাহিমি-সহ ৬ জন।
টুইট করার পর ইরানের সরকারি টেলিভিশনেও আসেন খামেনেই৷ সেখানে তিনি বলেন, ‘‘সোলেমানির চলে গিয়েছেন বলে তাঁর কাজ বন্ধ হবে না। তাঁর পথই অনুসরণ করা হবে। আর যে অপরাধীদের হাত সোলেমানি ও অন্য শহিদদের রক্তে লাল হল, তাদের বিরুদ্ধে শীঘ্রই বদলা নেওয়া হবে।’’ ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফ মার্কিন ড্রোন হানাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘আগামী দিনে আমেরিকাকে এর মূল্য দিতে হবে”৷

আরও পড়ুন-ভাটপাড়া নিয়ে ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল, সোমবার শুনানি

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...