Wednesday, June 24, 2026

“তাঁকে শাস্তি দিলে, জবাব দেবেন ভোটাররা”, নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

অরাজনৈতিক অনুষ্ঠানে যাওয়া সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল? এই নিয়ে নেতৃত্বের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। নিজের সপক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, এর আগে জেলা সভাপতি শিশির অধিকারীও বাম নেতৃত্বের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উড়িয়ে দিয়ে সমরেশের মত, তাঁর আচরণে দলের উদারতা প্রকাশ পেয়েছে। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, দলে গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকা উচিত। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে, তাঁর ভোটাররাই জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শিশির অধিকারী জানিয়েছেন, সমরেশ কী বলেছেন, তা নিয়ে ভাবিত নন। দলের হাইকম্যান্ডের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। শো-কজ চিঠির কী উত্তর বিধায়ক সমরেশ দাস দিয়েছেন সেকথা অবশ্য কোনও পক্ষই এখনও জানায়নি।
সমরেশ দাসের বিধানসভা কেন্দ্রকে পড়ে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রের মধ্যেই। সূত্রের খবর, ইদানীং তৃণমূল বিধায়কের বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে দলের অন্দরে বারবারই কথা উঠেছে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি লিড পেয়েছিল এগরা থেকেই। এর থেকেই রাজনৈতিক মহলের ধারনা, গেরুয়া শিবিরের দিকে কিছুটা ঝুঁকেছেন সমরেশ। এরজেরে আগেই নেতৃত্বের নজর ছিল তাঁর উপর। এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের ঘটনা সেটাতেই ঘৃতাহুতি দিয়েছে।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে একমঞ্চে, তৃণমূল বিধায়ককে শোকজ

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...