Wednesday, June 24, 2026

দিলীপের সঙ্গে একমঞ্চে, তৃণমূল বিধায়ককে শোকজ

Date:

Share post:

রাজনৈতিক অবস্থানে একেবারেই বিপরীত মেরু। শুধু তাই নয়, যে কোনও ভাবেই রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন তিনি। সেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে বসলেন তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, এগরার সমরেশ দাসকে দিলীপ ঘোষের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলাতেও দেখায় যায়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দলীয় বিধায়কে শোকজ করেছে তৃণমূল। ইতিমধ্যেই কারণ দর্শানোর চিঠি সমরেশ দাসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ ও সমরেশ দাস। অনুষ্ঠান মঞ্চে বিজেপির রাজ্য সভাপতির পাশে বসেই হালকা মেজাজে কথাবার্তা বলতে দেখা যায় তৃণমূল বিধায়ক সহ নেতদের। ঘটনার রাতেই সমরেশ দাসকে তলব করেন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী। তাঁকে শো-কজ করেন জেলা সভাপতি। শিশির অধিকারী জানান, অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দল খতিয়ে দেখেছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের জেলা সভাপতির মতে, রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে বিজেপি। সেই দলের নেতৃত্বের সঙ্গে একই মঞ্চে থাকাকে ‘অপরাধ’ বলে গণ্য করছে দল। সেই কারণেই এই পদক্ষেপ। সমরেশ দাসের পাশাপাশি, এগরার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট সিদ্ধেশ্বর বেরাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ব্লক প্রেসিডেন্ট হয়েছেন বিজন সাহু। ভর্ৎসনা করা হয়েছে এগরার পুরপ্রধান শঙ্কর বেরাকেও।

আরও পড়ুন-ট্যাবলো বাতিলের কারণ জানতে চেয়ে প্রতিরক্ষা সচিবকে চিঠি রাজ্যের মুখ্যসচিবের

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...