Saturday, June 13, 2026

ট্যাবলো বাতিলের কারণ জানতে চেয়ে প্রতিরক্ষা সচিবকে চিঠি রাজ্যের মুখ্যসচিবের

Date:

Share post:

কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ পড়ার সরকারি ভাবে প্রতিবাদ জানাল রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে চিঠি লিখে ট্যাবলো নির্বাচনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। রাজ্যের মুখ্যসচিব প্রতিরক্ষা সচিবকে যে চিঠি পাঠিয়েছেন, সেখানে দাবি করা হয়েছে, বাংলার ট্যাবলো যে নির্বাচিত হয়নি, ১ জানুয়ারি প্রেস ইনফর্মেশন বুরোর একটি বিজ্ঞপ্তি থেকে তা জানা গিয়েছে। সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কোন কারনে বাংলা বাদ পড়ল, প্রতিরক্ষা মন্ত্রক সেটা নবান্নকে জানাক। অতীতে কোনও রাজ্যের ট্যাবলো কেন বাদ পড়লো, নির্বাচন কমিটি তার কারণ উল্লেখ করতো। সেই ব্যবস্থা এখন উঠে গিয়েছে। কারন লিপিবদ্ধ করার প্রথা ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন মুখ্যসচিব।
এ বার বাংলার ট্যাবলোর মূল থিম ছিল ‘সেভ ওয়াটার, সেভ লাইফ’ বা ‘জল বাঁচাও, জীবন বাঁচাও’।

আরও পড়ুন-৩১ মার্চের মধ্যে চিটফাণ্ড মামলার চূড়ান্ত চার্জশিট দাখিল করতে চায় CBI

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...