Monday, May 11, 2026

এখনও বাংলায় দুই-তৃতীয়াংশ ভোটের আশা করছেন শাহ!

Date:

Share post:

বাংলার বিধানসভা ভোটকেই পাখির চোখ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার জন্য সম্ভাব্য সবরকম রাজনৈতিক কৌশল রচনার পক্ষপাতী তিনি। সিএএ-এনআরসি ইস্যুতে রাজনৈতিক প্রতিবাদে বাংলার রাজনীতি উত্তাল হলেও নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারকেই আগ্রাসী কায়দায় আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চান তিনি। এই কাজে বিজেপির অস্ত্র মতুয়া, রাজবংশী, নমঃশুদ্র সহ গরিব দলিত উদ্বাস্তু বাঙালির আবেগ। অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা তুলে ধরে মেরুকরণের সূক্ষ্ম রাজনীতি। নতুন নাগরিকত্ব আইনে কোনও মানুষের নাগরিকত্ব চলে যাবে না, বরং নাগরিকত্ব দেওয়া হবে, এই বিষয়টি বোঝাতে লিফলেট বিলি ও সংগঠিত প্রচার শুরু করছে বিজেপি। আগামীকাল থেকে নাগরিকত্ব ইস্যুতে দেশজুড়ে মেগা প্রচার শুরু করছে কেন্দ্রের শাসক দল। দেশের তিন কোটি পরিবারের কাছে নাগরিকত্ব আইনের পক্ষে প্রচার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহরা।

আরও পড়ুন-বিজয়ন প্রেমপত্র নয়, CAA বিরোধী প্রস্তাব পাশের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন: সেলিম

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...