Monday, May 11, 2026

সোলেমানি দিল্লির সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিলেন, দাবি ডোনাল্ড ট্রাম্পের

Date:

Share post:

ইরাকের বাগদাদ এয়ারপোর্টে মার্কিন বিমান হানায় মৃত ইরান এলিট গার্ড ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেমানি নাকি দিল্লিতে একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিলেন। বেনজির এই দাবি আমেরিকারপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, ” অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করেছিল সোলেমানি। এসব তার অসুস্থ মানসিকতার পরিচয়৷ দিল্লি এবং লন্ডনেও একাধিক একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিল এই সোলেমানি।’‌ শুক্রবার সোলেমানি মারা যাওয়ার পর ট্রাম্প টুইট করেছিলেন, ‘সোলেমানির সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে। সোলেমানির নৃশংসার শিকার যাঁরা হয়েছে, তাঁদের আমরা স্মরণ ও সম্মান করি।’‌

ট্রাম্প কিন্তু বলেননি দিল্লিতে ঠিক কোন সন্ত্রাসবাদী হামলার পিছনে ছিলেন সোলেমানি। তবে সংশ্লিষ্ট মহলের ধারনা, 2012 সালে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের স্ত্রীর গাড়িতে যে হামলা চালানো হয়েছিল তার পিছনে ছিলেন এই সোলেমানি। গুরুতর আহত হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী ও তাঁর গাড়ির চালক। এই ঘটনার কিনারা এখনও হয়নি। সোলেমানির মৃত্যুর পর ট্রাম্পের দাবিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশ্বজুড়েই।

Related articles

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...