Wednesday, June 24, 2026

ক্রিকেট ব্যাট তুলে রাখলেন ইরফান

Date:

Share post:

ক্রিকেট বিশেষজ্ঞরা বলতেন সুইং বোলার হিসেবে তিনি ভারত সেরা কপিল দেবের উত্তরাধিকারী। সেই জেন্টল মিডিয়াম পেস বোলার ৩৫ বছর বয়সে এবার তুলে রাখলেন ক্রিকেট বুট, বাই-বাই জানালেন ক্রিকেটকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরকারিভাবে সরে গেলেন ইরফান পাঠান। ২০০৭সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অন্যতম তারকা ইরফান পাঠান জানালেন, তিনি সবরকম ফরম্যাটের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন। বললেন, আমি সৌভাগ্যবান যে শচীন তেণ্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণের মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য পরিবার এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি।

২০০৭-এ টি২০ ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে পাঠান অসাধারণ বোলিং করেছিলেন। নিয়েছিলেন ১৬ রানে ৩ উইকেট, হয়েছিলেন প্লেয়ার দ্য ম্যাচ। পৃথিবীতে তিনি তৃতীয় বোলার যাঁর টেস্টে হ্যাটট্রিক করেছেন। আর তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন। ইরফান খেলেছেন ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি-২০ ম্যাচ। সব মিলিয়ে তিন ফরম্যাটে উইকেট সংখ্যা ৩০১। এছাড়াও ব্যাট হাতে নেমে করেছেন ২৮২১ রান। রয়েছে একটি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...